ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

মাননীয় মেয়র/প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী প্রকৌশলী কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।

দিনে ত্রুটির অজুহাতে ফেরত, রাতে টাকার বিনিময়ে দলিল,পীরগাছায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহীতে মাদক ও জুয়ার সাথে জড়িত থাকায় গ্রেপ্তার ৯ জন

সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি

পটিয়া উপজেলা স্কাউটস এর ইয়ুথ অ্যাওয়ার্ড পোর্টাল বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

পীরগাছায় এনসিপি নেতার বিরুদ্ধে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি- রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম রুবেল মিয়া। তিনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন এনসিপির সদস্য সচিব পদে রয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সরেজমিনে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর নামাচর এলাকায় গিয়ে দেখা যায়, তিস্তা নদীর তীররক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় অবাধে ড্রেজার চালিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, এনসিপি নেতা রুবেল মিয়া গত তিন দিন ধরে সেখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ড্রেজার বসিয়ে এভাবে বালু তোলার কারণে স্থানীয় কৃষি জমি ও নদী তীররক্ষা বাঁধ হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনসিপি নেতা রুবেল মিয়া বলেন, আমি সরকারি রাস্তার কাজ করার জন্যই মূলত বালু উত্তোলন করছি। বিষয়টি উপজেলা প্রকৌশলীসহ সবাই অবগত আছেন এবং এতে তাদের অনুমতিও রয়েছে।

তবে তার এই দাবি অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি। তিনি বলেন, বালু উত্তোলনের সাথে উপজেলা প্রকৌশল দপ্তর কিংবা প্রশাসনের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন অভিযুক্তের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়টি তার জানা ছিল না; তবে অভিযোগটি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

এদিকে ড্রেজার বসিয়ে নদী ও বাঁধের ক্ষতি করে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

পীরগাছায় এনসিপি নেতার বিরুদ্ধে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ