ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ধুনটে অর্থাভাবে থমকে গেছে স্বপনের চিকিৎসা, বাঁচার আকুতি ২০ বছরের যুবকের

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:- বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ভালুকাতলা গ্রামের ২০ বছর বয়সী যুবক মো. স্বপন মিয়া দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ কিনতে না পারায় দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বর্তমানে অসুস্থতার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন দরিদ্র পরিবারের এই যুবক।

স্বপন মিয়া ভালুকাতলা গ্রামের হতদরিদ্র দিনমজুর মো. জয়নাল আবেদীনের ছেলে। পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি বলতে তার বাবা। দিন এনে দিন খেয়ে চলা পরিবারের পক্ষে ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন স্বপন। অর্থের সংকটে যথাযথ চিকিৎসা করাতে না পারায় তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। অসুস্থতার যন্ত্রণা ও চিকিৎসার খরচ জোগাড়ের দুশ্চিন্তায় পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে।

নিজের অসহায়ত্বের কথা জানিয়ে স্বপন মিয়া বলেন, “আমার বাবা একজন হতদরিদ্র দিনমজুর। দিন এনে দিন খেতে হয় আমাদের। আমার চিকিৎসা করানোর মতো সামর্থ্য বাবার নেই। তাই নিরুপায় হয়ে সবার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি। আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা পেলে হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারব।”

স্বপন মিয়া তার চিকিৎসার জন্য দেশ-বিদেশে অবস্থানরত সামর্থ্যবান, মানবিক ও দানশীল মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। তার পরিবারের পক্ষ থেকেও সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, প্রবাসী বাংলাদেশি ও মানবিক হৃদয়ের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পরিবারের দাবি, সামান্য আর্থিক সহযোগিতাও স্বপনের চিকিৎসা চালিয়ে যাওয়ার পথকে সহজ করতে পারে। তাই তাকে বাঁচাতে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পার্সোনাল): ০১৭০১৪৮৭০৭৯ স্বপন মিয়ার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ধুনটে অর্থাভাবে থমকে গেছে স্বপনের চিকিৎসা, বাঁচার আকুতি ২০ বছরের যুবকের

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ