ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন  রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

লালমাই উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত

রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নি*হত!

ব্রাহ্মণবাড়িয়ায় সাইফুর’স-এ ভর্তি চলছে, দক্ষতা উন্নয়নে নানা কোর্সের সুযোগ

ভেড়ামারায় ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু: ৩ সন্তানকে নিয়ে চরম দিশেহারা পরিবার।

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, মদনে ধর্ষণ মামলার সেই মাদ্রাসাশিক্ষকই নবজাতকের জৈবিক বাবা

প্রচন্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে

প্রচন্ড গরমে ডাবের পানি শরীর সতেজ রাখে

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে এক সমন্বয়  অনুষ্ঠিত হয়। আজ ২৪ আগস্ট সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সিনিয়র সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ-এর সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগের অন্তর্গত চার জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ৯৮.৪০% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। হাম প্রতিরোধে ক্যাম্পেইন এর মাধ্যমে টিকাদান কার্যক্রম ২০ মে ২০২৬ শেষ হয়েছে। তবে রুটিন ইপিআই এর মাধ্যমে হামের টিকাদান কার্যক্রম অব্যাহত আছে এবং যে সকল এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি সেখানে মপ আপ ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান আছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, আমন মৌসুমে বীজের সরবরাহ নিশ্চিত করতে জেলা উপজেলায় প্রয়োজনীয় নির্দেশনাসহ মনিটরিং জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ কর হয়েছে এবং বীজের কোন সংকট হয়নি। ফসল উৎপাদনে বিভিন্ন ধরনের জৈব সার বিশেষ করে ভার্মি কম্পোস্ট এর প্রচুর প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে এবং ভার্মি কম্পোস্ট তৈরি করে মাঠ পর্যায়ে বিভিন্ন ফসলে ব্যবহারসহ উদ্যোক্তা তৈরি কার্যক্রম চলমান আছে। জৈব বালাইনাশক ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ব্যাপক প্রচার অব্যাহত আছে।

এছাড়াও সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ এবং শিল্প কারখানার বর্জ্য যেন রাস্তায় না ফেলতে পারে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ২১,০৮৪টি, চলমান রয়েছে ২৫০টি। নেত্রকোনা জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ১৩,০৮৫টি, চলমান রয়েছে ৯১১টি। জামালপুর জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ৩,৩১১টি, চলমান রয়েছে ২৯০টি। শেরপুর জেলায় পানির উৎস স্থাপন করা হয়েছে ৭,৪৮০টি।

দরিদ্র জনগণের জন্য সাশ্রয় মূল্যে টিসিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। মৎস্য অধিদপ্তরের ভেজাল মৎস্য খাবার সরবরাহ ও নিষিদ্ধ মাছ উৎপাদন ও সরবরাহ রোধ করতে জুন-জুলাই ২০২৬ মাসে মোট ২০টি খাদ্য ও পোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের নিরবচ্ছিন্ন বিদুৎ সরবরাহের লক্ষ্যে পিডিবি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে রেশিও অনুসারে লোড ম্যানেজমেন্ট  সুষ্ঠুভাবে সমন্বয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের সার্বিক কার্যক্রম আলোচনা হয়।

সভাপতি বলেন, সরকারের সফটওয়্যার ও ডাটাবেজভিত্তিক যেসব কার্যক্রম রয়েছে, সেগুলোতেও সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত কাজ করতে হবে। একই সঙ্গে সরকারের উন্নয়নমূলক কাজগুলো যেন নির্ধারিত সময়ে এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে জনগণের প্রত্যাশা পূরণ করা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ