‘জয়পাড়া রক্তদাতা সংগঠন’ এর উদ্যোগে স্বেচ্ছাসেবীদের সম্মাননা
শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার:- ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘জয়পাড়া রক্তদাতা সংগঠন’-এর উদ্যোগে নতুন উপদেষ্টা বরণ ও সক্রিয় সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার জয়পাড়ায় একটি বিপণিবিতানের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে, বিগত তিন মাসে দোহার-নবাবগঞ্জ অঞ্চলে মানবসেবামূলক কাজে বিশেষ অবদান রাখা এবং রক্তদানে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি নীরব মোদকের সভাপতিত্বে এবং পায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার জসিমউদ্দিন, প্রধান উপদেষ্টা, জয়পাড়া রক্তদাতা সংগঠন, ডাক্তার দিদার পাঠান, নবনিযুক্ত উপদেষ্টা, আতিকুর রহমান, সদস্য, উপদেষ্টা মণ্ডলী, আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক, জয়পাড়া রক্তদাতা সংগঠন। অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রোগীদের নিঃস্বার্থ সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও দোহারের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-দোহার তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন, বিডি ক্লিন এবং অনির্বাণ স্বেচ্ছাসেবী সংগঠন-এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন