ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

​লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার লালমাই উপজেলার ঐতিহ্যবাহী হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী সভা, অংশীজনের সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: মোবাশ্বের আলম ভূঁইয়া।

​বিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস, লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদনুজ্জামান, এবং হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও সিআইজি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো: মনিরুল ইসলাম।

​অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি এবং অ্যালমনাই অ্যাসোসিয়েশনের সমাজ-সম্পাদক জনাব ডা. সালেহ আহমেদ।.

২০২৪,২৫,২৬ সালের বার্ষিক ক্র‍ীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৫২৮ জন, শিক্ষক - কর্মচারী সম্মাননা ৭৫ জন, অতিথি সম্মাননা ১৫ জন, শিক্ষানুরাগী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ সম্মাননা ৩০ জন, কৃতি শিক্ষার্থী সম্মাননা ৫৫ জন।

সঞ্চালনা করেন হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার, মোহাম্মদ পারভেজ আলম ও ফখরুল ইসলাম।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় শিক্ষার গুণগত মান উন্নয়ন, সুনাগরিক গঠন এবং এলাকার সার্বিক শিক্ষা ব্যবস্থার প্রসারে সরকারের নানামুখী উদ্যোগ তুলে ধরেন। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ