ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি:- পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মাটি উত্তোলনে ব্যবহৃত একটি বার্জ, একটি এক্সক্যাভেটর এবং একটি বাল্কহেড জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট ) রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী লোহালিয়া নদীর জৈনকাঠি সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। নদী তীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতবাড়ি রক্ষায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে লোহালিয়া নদী থেকে বেআইনিভাবে মাটি কাটার সময় হাতেনাতে ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত ভারি যন্ত্রপাতি ও যান জব্দ করে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত জানান, জব্দকৃত বার্জ, এক্সক্যাভেটর, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া  নদী এবং এর সংলগ্ন লোকালয়কে মাটি খেকোদের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ