সখের প্রবাস জীবন বিরহ কবি: মোঃ খাইরুল ইসলাম
সখের প্রবাস বলে যারা দূর থেকে চেয়ে রয়,
তারা তো জানে না এই জীবনে কতটা কান্না জড়ানো রয়।
রঙিন দালান, চকচকে গাড়ি, দূর থেকে লাগে ভালো,
ভেতরে ভেতরে নিভে যায় কত প্রবাসীর বুকের আলো।
সোনার হরিণ ধরতে এসে খাঁচায় বন্দি প্রাণ,
যন্ত্রের মতো খাটতে খাটতে ফুরিয়ে যায় রে গান।
সখের জীবন নয় রে বন্ধু,
এ যেন এক মরুভূমি,যেখানে ঝরে শুধুই ঘাম, কষ্ট বোঝো না তুমি।
টাকার এপিঠে লেখা থাকে কত বিনিদ্র রাত,
ওপিঠে লুকানো থাকে আপনজন ছোঁয়ার আকুল হাত।
সবাই শুধু হিসাব খোঁজে, কত পাঠালো দেশে,
কেউ তো বলে না, 'কেমন আছিস ক্লান্ত দিনের শেষে?
'ঈদ আসে আর ঈদ চলে যায় একলা ঘরের কোণে,
কান্না চেপে হাসতে হয় মায়ের সাথে ফোনে।
সখের প্রবাস নামেই শুধু, আসলে এ এক ফাঁদ,
পরের দেশে বিক্রি করে নিজের সুখের চাঁদ।
স্ত্রী সন্তান পুত্র আরও কত আপন জন,
রেখে চলে যেতে হয় রে সখের নামক দুঃখ প্রবাস,
পরিবারের মুখে হাসি ফুটাইতে কত দিন রাত জেগে পরিশ্রম করতে হয় রে এই প্রবাসের।
কেউ রাখে না খবর রে ভাই, দিন শেষ কত আবদার,
ছেলে বলে আনবে আমার জন্য নতুন একটি মোবাইল, মেয়ে বলে বাবা কাছে চাইতো না কিছু আলতা, পাউডার, চানু, আর একটা মেকআপ।
স্ত্রী বলে ওগো পরানের স্বামী আমি চায়না কিছু আমার জন্য আনবে তুমি কিনে শুধু একটা লাল বেনাড়ি শাড়ি, সাথে আরও আনবে একটা গলায় হার তোমার জন্য রাখবো সাজিয়ে এই সংসার।
রাখলে না খুঁজ যে মানুষটা বাড়ছে কষ্ট বোজা তাহার, নাইরে খুঁজ আবদার সাজাই রোজ,
হারের সখের আবদার রাখতে এরই নাম সখের প্রবাস জীবন।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন