ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল ভূমি সেবা, ভূমি উন্নয়ন কর ও ভূমি সংস্কার আইন বিষয়ে প্রশিক্ষণ"

লালমাইয়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

"ডিজিটাল ভূমি সেবা, ভূমি উন্নয়ন কর ও ভূমি সংস্কার আইন বিষয়ে প্রশিক্ষণ"

মোঃ জয়নাল আবেদীন জয়, লালমাই (কুমিল্লা):- কুমিল্লার লালমাইয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আধুনিক ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ভূমি সংস্কার বোর্ড, ঢাকার চেয়ারম্যান (সচিব) মোহাঃ শওকত রশীদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে হাট-বাজার সায়রাতমহল, চান্দিনা ভিটি, খাস ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রোজী আকতার।

এ ছাড়া ভূমি সেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব মোঃ আবু সাঈদ। ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ বিষয়ে প্রশিক্ষণ দেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য (ভূমি ব্যবস্থাপনা) অতিরিক্ত সচিব মোঃ মুনির হোসেন খান।

ভূমি সংস্কার আইন, ২০২৩ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ভূমি সংস্কার বোর্ডের একান্ত সচিব (উপসচিব) মোঃ আজিজুর রহমান। রিট পিটিশন ও এসএফের জবাব সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।

আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম মশিউজ্জামান। কোর্স সমন্বয়কের দায়িত্বে ছিলেন লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আক্তার শিফা।

দিনব্যাপী প্রশিক্ষণে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজসহ তিন উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা জেলা ও তিন উপজেলার মোট ৪৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

প্রশিক্ষণে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তিনির্ভর ভূমি সেবা, ভূমি উন্নয়ন কর, খাস ও অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও প্রশাসনিক কার্যক্রমসহ ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক দিক তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

লালমাইয়ে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ