ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারী ডিমলা ইয়াবাসহ যুব আটক

নীলফামারী ডিমলা ইয়াবাসহ যুব আটক

নীলফামারী ডিমলা ইয়াবাসহ যুব আটক 

হাবিবুর রহমান ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:- নীলফামারী ডিমলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট মোটরসাইকেল, স্মার্টফোন ও নগদ টাকাসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধীন থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 

ডিমলা উপজেলার বালাপাড়া এলাকার তেলিয়াপাড়া মোড়ে অবস্থান নেয় বিজিবির সদস্যরা।

ওই স্থানটি ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৭৯০ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। সেখানে একটি মাদক চক্র ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও ধাওয়া করে মোস্তাকিমকে আটক করা সম্ভব হয়। পরে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, একটি মোটরসাইকেল, একটি স্কুল ব্যাগ এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।

আটক মোস্তাকিম ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সবুর উদ্দিন।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ ঘটনায় আরও দুই সহযোগীর নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা হলেন—মো. মোকলেস হোসেন, পিতা মৃত মুনতাহা এবং মো. জহির উদ্দিন (জুয়েল), পিতা মো. গহের। তাদের বাড়ি ডিমলা উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকায়।

আটক মোস্তাকিমকে উদ্ধার করা আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারী ডিমলা ইয়াবাসহ যুব আটক

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ