ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সালথা থানার এএসআই মুকুল মোল্লার জোড়া পুরস্কার অর্জন

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ফরিদপুর জেলার সালথা থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. মুকুল মোল্লা আগস্ট ২০২৬ মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একসঙ্গে দুটি পুরস্কার অর্জন করেছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের দিকনির্দেশনা ও পরামর্শ এবং থানার সকল অফিসার ও ফোর্সের সহযোগিতায় দায়িত্ব পালন করে তিনি আগস্ট মাসের ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার এবং ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।

একই মাসে দুটি পৃথক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সালথা থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এএসআই মো. মুকুল মোল্লা তাঁর এই অর্জনের জন্য সালথা থানার অফিসার ইনচার্জসহ থানার সকল কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সালথা থানার এএসআই মুকুল মোল্লার জোড়া পুরস্কার অর্জন

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সালথা থানার এএসআই মুকুল মোল্লার জোড়া পুরস্কার অর্জন

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ফরিদপুর জেলার সালথা থানায় কর্মরত এএসআই (নিঃ) মো. মুকুল মোল্লা আগস্ট ২০২৬ মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একসঙ্গে দুটি পুরস্কার অর্জন করেছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খানের দিকনির্দেশনা ও পরামর্শ এবং থানার সকল অফিসার ও ফোর্সের সহযোগিতায় দায়িত্ব পালন করে তিনি আগস্ট মাসের ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার এবং ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।

একই মাসে দুটি পৃথক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সালথা থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

এএসআই মো. মুকুল মোল্লা তাঁর এই অর্জনের জন্য সালথা থানার অফিসার ইনচার্জসহ থানার সকল কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ