মদনে ২০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে র্যাব-১৪ ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার উচিতপুর বাজার এলাকায় আশিক পরিবহন কাউন্টারের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর গ্রামের মিলন মিয়ার মেয়ে মোছা. সালমা আক্তার (৩৪), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার লালপুর এলাকার আলী আজমের ছেলে মো. হৃদয় হাসান (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধজনগর দক্ষিণপাড়া এলাকার চান মিয়ার মেয়ে মিনা বেগম (৪৬)।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ও মদন থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, র্যাব-১৪ ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন