ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

জমি বিক্রিকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত -২০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষাক্ত ট্যাবলেট, থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল বাসিত কামাল সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় সাবেক ইউপি সদস্য

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার ৪ নম্বর বুরুঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক আব্দুল বাসিত কামাল। নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ার মধ্যে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় যোগাযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আব্দুল বাসিত কামাল প্রচারপত্রের মাধ্যমে ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছেন। প্রচারপত্রে নিজেকে বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে তুলে ধরে তিনি বুরুঙ্গা ইউনিয়নের উন্নয়ন, সমৃদ্ধি ও আধুনিকায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আব্দুল বাসিত কামাল বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। জনগণের আস্থা ও সমর্থন পেলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানসিকতা নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান তিনি।

তিনি বলেন, নির্বাচিত হলে বুরুঙ্গা ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা, নাগরিক সেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে। ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি হিসেবে সবসময় মানুষের কাছে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।

আব্দুল বাসিত কামাল বলেন, বুরুঙ্গা ইউনিয়নকে একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বুরুঙ্গা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সম্ভাব্য প্রার্থী নিজেদের অবস্থান জানান দিতে মাঠে নেমেছেন। এরই মধ্যে আব্দুল বাসিত কামালের প্রার্থিতার আগ্রহকে ঘিরে তার সমর্থকরাও সক্রিয় হয়ে উঠেছেন। দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তাকে নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

নির্বাচন যত ঘনিয়ে আসবে, প্রার্থীদের মাঠের তৎপরতা ও জনসম্পৃক্ততা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। ফলে বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতায় নামছেন এবং ভোটারদের সমর্থনে কে এগিয়ে থাকছেন সেদিকেই এখন নজর ইউনিয়নবাসীর।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আব্দুল বাসিত কামাল সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় সাবেক ইউপি সদস্য

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ