ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তরুণীর মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল ২ বছরের শিশু

আবুজর গিফারী, ​পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বৃষ্টি খাতুন (২৫) নামের এক তরুণী নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা তার দুই বছরের শিশুকন্যা কোনো আঘাত না পেয়ে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে গেছে।

​বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বেড়া-কাশীনাথপুর মহাসড়কের সানিলা লিনজা পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত বৃষ্টি খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়ার হাসান মল্লিকের মেজো মেয়ে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বৃষ্টি খাতুন তার দুই বছরের শিশুকন্যাকে নিয়ে বেড়া বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বেড়া-কাশীনাথপুর সড়কের সানিলা লিনজা পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে সিএনজিটি উল্টে গিয়ে বৃষ্টি খাতুন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সিএনজিটি উল্টে গেলেও বৃষ্টি খাতুনের কোল থেকে ছিটকে পড়া দুই বছরের শিশুকন্যাটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার হয়।

​এ বিষয়ে মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার ও শনাক্ত করেছে। ঘটনার সাথে জড়িত চালককে আটকে অভিযান চলছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বেড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে তরুণীর মৃত্যু, অলৌকিকভাবে বাঁচল ২ বছরের শিশু

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ