ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শক্ত ভিত্তি প্রস্তুতের পরই সরিষাবাড়ীতে সড়কের কাজ বন্ধ, খানাখন্দে জনদুর্ভোগ হতে পরিত্রাণ চায় এলাকাবাসী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ীতে সড়কের শক্ত ভিত্তি প্রস্তুতের পরই পরবর্তী কাজ বন্ধ থাকায় ভারী বর্ষণে সৃষ্ট খানাখন্দ ও বড় বড় গর্তে প্রতিদিন হাজারো মানুষের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। এর পরিত্রান চায় স্থানীয় এলাকাবাসী।

 বুধবার (১৬ সেপ্টেম্বর) সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার–আরএইচডি–রায়গঞ্জ সিসি সড়ক এলাকার স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সরিষাবাড়ী উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার–আরএইচডি–রায়গঞ্জ সিসি সড়কের চেইনেজ ২.৫৫০ কিলোমিটার সরিষাবাড়ী অংশের মেরামতকাজ বাস্তবায়নের দায়িত্ব পায় জামালপুর সদর উপজেলার মেসার্স রমেন্ট বিপ্লব এন্টারপ্রাইজ। প্রকল্পটি এলজিইডির অধীনে জামালপুর জেলার ২০২৫–২০২৬ অর্থবছরে বাংলাদেশ সরকারের অর্থায়নে সড়ক-সংক্রান্ত কাজের প্যাকেজ নম্বর ৩৭-এর আওতাভুক্ত।

প্রকল্পটির প্রাক্কলিত মূল্য ২ কোটি ৪ লাখ ৮১ হাজার ১০৪ টাকা এবং চুক্তিমূল্য প্রায় ১ কোটি ৯৪ লাখ ৫৯ হাজার টাকা। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি কাজ শুরু হয় এবং ১১ জুনের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও কাজটি সম্পূর্ণ হয়নি। ফলে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় নেওয়া গুরুত্বপূর্ণ এ সড়কটির মেরামতকাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।

সড়কের শক্ত ভিত্তি প্রস্তুতসহ কিছু কাজ সম্পন্ন হলেও পরবর্তী কাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে থাকায় সড়কের প্রকৃত অবস্থা বুঝতে না পেরে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। এতে ট্রাক, বাস, মিনিবাস, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে স্থানীয় পথচারী ও বাসিন্দারা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। দীর্ঘদিন অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স, জামালপুর জেলার আহ্বায়ক মহিউদ্দিন সরকার শিমুল, মাওলানা হাফেজ মো. শাহজাহান আলী, ইউনিয়ন যুবদল নেতা লাভলু মিয়া, মজিবর রহমান ও অল বাংলাদেশ ইলেকট্রিক শিয়ান ফেডারেশন, ময়মনসিংহের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ স্থানীয়রা বলেন, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে মেরামতকাজ অসম্পূর্ণ থাকায় তাদের সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। দ্রুত কাজ শেষ না হলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা সড়কটির অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

জানতে চাইলে মেসার্স রমেন্ট বিপ্লব এন্টারপ্রাইজের কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ঠিকাদারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য এলজিইডি ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং জামালপুরের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমও বিষয়টি অবগত রয়েছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জনদুর্ভোগ নিরসনে এলজিইডি ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং জামালপুরের নির্বাহী প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সড়কটির অসম্পূর্ণ কাজ দ্রুত ও যথাযথভাবে শেষ করে জনসাধারণের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শক্ত ভিত্তি প্রস্তুতের পরই সরিষাবাড়ীতে সড়কের কাজ বন্ধ, খানাখন্দে জনদুর্ভোগ হতে পরিত্রাণ চায় এলাকাবাসী

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ