পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লাবীব আব্দুল্লাহর বিদায় সংবর্ধনা
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ।সংবর্ধনা সভায় বক্তারা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লাবীব আব্দুল্লাহর কর্মদক্ষতা, সততা, পেশাদারিত্ব ও নিবেদিতপ্রাণ দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী অতিথির বক্তব্যে মোঃ লাবীব আব্দুল্লাহ পাবনায় দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। একই সাথে তিনি কাজের পরিবেশ ও সার্বিক সহযোগিতার জন্য পাবনা জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আক্তার, জেলা গোয়েন্দা শাখার (ডিআইও-১) কর্মকর্তা, পাবনা সদর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন