ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

কেশবপুরে জরাজীর্ণ ভবনে পাঠদান, ঝুঁকিতে ৩০০ শিক্ষার্থী

ইমরান হোসেন, (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবন দীর্ঘদিনের জরাজীর্ণতায় এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দেয়াল ও ছাদের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনকে ঘিরে উদ্বেগে রয়েছেন বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক।

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভবনের দেয়াল, ছাদসহ বিভিন্ন স্থানে ক্ষয় ধরেছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, পুরোনো ভবনটি দ্রুত সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন কুন্ডু বলেন, ভবনটি অনেক পুরোনো হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ বলেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে যাতে কোনোভাবেই পাঠদান না করানো হয়, সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কেশবপুরে জরাজীর্ণ ভবনে পাঠদান, ঝুঁকিতে ৩০০ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ