ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

আনুষ্ঠানিক স্বীকৃতিতে নারী উদ্যোক্তাদের নতুন সম্ভাবনার দ্বারা উন্মোচন

কালিয়াকৈর নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার সরকারি নিবন্ধন

মোঃ খাইরুল ইসলাম স্টাফ রিপোর্টার গাজীপুর:- গাজীপুরের কালিয়াকৈরে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, স্বাবলম্বী করা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডে সহযোগিতার লক্ষ্যে গড়ে ওঠা “কালিয়াকৈর নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা” সরকারি নিবন্ধনের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয় থেকে সংস্থাটির নিবন্ধনের প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কয়েকজন নারীর উদ্যোগ ও স্বপ্ন থেকে যাত্রা শুরু করা এই সংগঠন এখন সরকারি নিবন্ধনের মাধ্যমে নতুন পরিসরে কাজ করার সুযোগ পেয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ নিবন্ধন নারী উদ্যোক্তাদের সংগঠিত করা এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ।

“কালিয়াকৈর নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা”-এর মূল লক্ষ্য হলো নারীদের দক্ষতা ও উদ্যোগকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব পরিচয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে সেলাই, হস্তশিল্প ও ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা ও নেটওয়ার্ক গড়ে তোলা, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন এবং স্থানীয় ঐতিহ্য ও হারিয়ে যেতে বসা পণ্যকে নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সংস্থার উদ্যোক্তারা বলেন, সরকারি নিবন্ধন তাদের জন্য শেষ অর্জন নয়; বরং এটি নতুন পথচলার প্রথম ধাপ। 

আগামী দিনে কালিয়াকৈরের সম্ভাবনাময় নারীদের প্রশিক্ষণ, সহযোগিতা ও কাজের সুযোগ তৈরির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে তারা কাজ করতে চান।

তারা আরও বলেন, যারা শুরু থেকে পাশে থেকেছেন, উৎসাহ ও পরামর্শ দিয়েছেন এবং এই উদ্যোগে বিশ্বাস রেখেছেন এই স্বীকৃতি তাদের সবার সম্মিলিত অর্জন।

নতুন যাত্রায় সংস্থাটির পক্ষ থেকে কালিয়াকৈরের নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে। তাদের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কালিয়াকৈরে নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর ও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে উঠবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কালিয়াকৈর নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থার সরকারি নিবন্ধন

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ