ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

দেবীগঞ্জে বিশেষ অভিযান, কথিত ইয়াবাসহ দুই তরুণ গ্রেপ্তার

পঞ্চগড় বিশেষ প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড় ১৯ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৫টি কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের একটি ইটভাটার ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবীগঞ্জ উপজেলার ধনমণ্ডল দুধবরপাড়া এলাকার ধনেশ্বর রায়ের ছেলে অনুপম রায় (১৯) এবং আহম্মদনগর পামুলী এলাকার বুদু শেখের ছেলে আলমগীর হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার ৮ নম্বর দণ্ডপাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধনমণ্ডল দুধবরপাড়া এলাকার মেসার্স যমুনা ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার ভেতর থেকে ওই দুই তরুণকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২৫টি কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবেই ইটভাটায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা ট্যাবলেটগুলো প্রকৃতপক্ষে ইয়াবা কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। একই সঙ্গে গ্রেপ্তার দুই তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

দেবীগঞ্জে বিশেষ অভিযান, কথিত ইয়াবাসহ দুই তরুণ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ