ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কচুয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা"

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: মো:আনোয়ার হোসেন (রাজ) ২১,  সেপ্টেম্বর ২০২৬' সোমবার' চাঁদপুরের কচুয়ায় বাজার তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার রহিমানগর বাজারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মূল্য তালিকা না রাখা, পচা-বাসি খাবার সংরক্ষণ, খাবারে ক্ষতিকর রং ব্যবহার, মেয়াদহীন খাদ্যপণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- ইসলামিয়া বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা, প্রধানিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, বন্ধু মেডিসিনকে ১০ হাজার টাকা, নিউ মিতালী ফুডকে ৫ হাজার টাকা এবং রাজ হোটেলকে ৫ হাজার টাকা।

অভিযুক্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন। এ সময় পচা ও ক্ষতিকর খাবার ধ্বংস করা হয় এবং ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে কচুয়া উপজেলা স্যানিটারি কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ তালুকদার ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

ভোক্তা অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কচুয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা"

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ