ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে পুকুরের পাড় কেটে মাছের ক্ষতি ও দখলের চেষ্টার অভিযোগ,- হুমকিতে ভুক্তভোগী পরিবার

৪নং আসমা ইউনিয়নের উন্নয়ন ও অগ্রযাত্রায়, ছায়েদুর রহমান খোকন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়

পীরগাছায় শাশুড়ীকে সম্মান করার কথা বলায় পুত্রের হাতে পিতা খুন

কুড়িগ্রাম চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন-আতঙ্কে এলাকাবাসী

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

কুশখালীতে পেশাজীবী সংগঠনের আলোচনা সভা

কক্সবাজার জেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ২৯ সদস্যের কমিটি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত।

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম

ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান আজগরকে পদ থেকে অব্যাহতি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:-দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সরিষাবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান আজগরকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জামালপুর জেলা ছাত্রলীগ। একই সঙ্গে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠিয়েছে জেলা ছাত্রলীগ।

এ সংক্রান্ত বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার প্যাডে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয়ে মনিরুজ্জামান আজগরের কাছে একটি অবগতিপত্রও দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, মনিরুজ্জামান আজগরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখা যথাযথভাবে পর্যালোচনা ও যাচাই-বাছাই করেছে। এতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় তাকে বাংলাদেশ ছাত্রলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 চিঠিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্রপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে মনিরুজ্জামান আজগরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

এ ছাড়া চিঠিতে মনিরুজ্জামান আজগরকে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক পরিচয় ব্যবহার করে ভবিষ্যতে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজেকে সংগঠনের কোনো পদধারী হিসেবে পরিচয় দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান আজগরকে পদ থেকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ