ওসমানীনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
শরীফ আহমদ চৌধুরী ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যে তাঁদের মর্যাদা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করা জরুরি। প্রবীণদের একাকিত্ব দূর করে পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। বলেন বাচ্চাদের কে শুধু শিক্ষিত বানালে চলবে না সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে ধর্মীয় শিক্ষা অর্জন করে হবে ধর্মীয় শিক্ষা না থাকলে মা বাবা কে কিভাবে সম্মান দেখাতে হয় তা জানা যাবেনা।
সভায় প্রবীণদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার এবং তাঁদের প্রতি পরিবারের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি দীর্ঘায়ু মানুষের জন্য স্বাস্থ্যসেবা, নিরাপদ পরিবেশ ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবী, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, একই সময়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, তাদের অধিকার নিশ্চিতকরণ এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন