ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান

‘পুরো পটুয়াখালী হতে পারে পর্যটনের নতুন গন্তব্য’

অপূর্ব সরকার, পটুয়াখালী  জেলা প্রতিনিধি: কুয়াকাটার গণ্ডি পেরিয়ে পুরো পটুয়াখালীকে পর্যটনের নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামান। তিনি বলেন, ‘পুরো পটুয়াখালী হতে পারে পর্যটনের নতুন গন্তব্য।’

কার্নিভাল ও জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।

পূজার ছুটিকে সামনে রেখে আগামী ২৩ ও ২৪ অক্টোবর কুয়াকাটায় অনুষ্ঠিত হবে ‘পর্যটন কার্নিভাল ২০২৬’। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনকে ঘিরে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম হতে পারে।  জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। প্রধান অতিথি ছিলেন মো. শামিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম।

সভায় শামিমুজ্জামান বলেন, কুয়াকাটাকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন কার্যক্রম জেলার অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা প্রয়োজন। এ জন্য নদীভিত্তিক পর্যটন, ইকোট্যুরিজম ও কমিউনিটি ট্যুরিজমের মতো উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে পর্যটনের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আয় বাড়ার সুযোগ তৈরি হবে।

গলাচিপাসহ নদীমাতৃক এলাকাগুলোতে হোমস্টে ও স্থানীয় জীবনযাত্রাভিত্তিক পর্যটন চালুর বিষয়েও সভায় আলোচনা হয়। বক্তারা বলেন, স্থানীয় মানুষকে সম্পৃক্ত না করে টেকসই পর্যটন গড়ে তোলা সম্ভব নয়।

পর্যটকদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা। পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও পরিবহনে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বলা হয়। স্থানীয় পর্যায়ে পর্যটকবান্ধব আচরণ তৈরিতে সচেতনতামূলক কার্যক্রমের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পটুয়াখালী শহরের আশপাশে পর্যটন অবকাঠামো তৈরির একটি পরিকল্পনার কথাও সভায় জানানো হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট ও ইপিজেডকে ঘিরে কয়েক একর জমিতে মিনি পার্ক ও আবাসন সুবিধাসহ পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগের কথা বলা হয়।

পর্যটন খাতে স্থানীয় বিনিয়োগ বাড়াতে সহজ শর্তে ঋণ ও অন্যান্য সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করে পর্যটননির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

সভায় জেলার সার্বিক উন্নয়নে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন অংশীজন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‘পুরো পটুয়াখালী হতে পারে পর্যটনের নতুন গন্তব্য’

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ