তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় মরহুম রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার তালদিঘি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।টুর্নামেন্ট উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম তালুকদার, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রায়হান শরিফ হলুদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল ও মোখলেছুরজ্জামান মুকুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন তারেক রহমান যুব পরিষদ তারাকান্দা শাখার সভাপতি এ এইচ এম রফিক, ওলামা দলের সভাপতি আতিকুল ইসলাম এবং ছাত্রদলের সদস্যসচিব নিশাত আহমেদ সাদ্দামসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেন রকি।টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কাকনি একাদশকে ১ গোলে হারিয়ে জয়লাভ করে বানিহালা ইউনিয়ন একাদশ।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন