ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শোভাযাত্রা ও সমাবেশ

সঞ্জু বনিক সৌরভ  পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড় ২৭ অক্টোবর ২০২৬ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে জেলার ১২টি উপজেলা থেকে যুবদলের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে বিএনপি সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন নেতারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, বিএনপি নেতা মো. আকবর আলী, রেজাউল হক ও আব্দুস সাত্তার। আরও বক্তব্য দেন জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা।

এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন যুবদল নেতা সুহেল মিয়া, সুজন মাহমুদ, মুনাজ্জির হোসেন, জাহাঙ্গীর আলম, নুর জালাল মন্টি, আজিজুর রহমান সৌরভ, জুলফিকার আলম, মোজাম্মেল হোসেন স্বপন, এনামুল হক, আবু সাঈদ, রিপন হাসান, সৈকত আলম ও রুবেল মিয়া।

বক্তারা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। বর্তমান সরকারের কৃষি কার্ড, মহিলা কার্ড ও খাল খনন কর্মসূচির কথাও তাঁরা তুলে ধরেন।

বক্তারা আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পরও তাঁর অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা মোকাবিলায় যুবদলের নেতা-কর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন বলেও তাঁরা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শোভাযাত্রা ও সমাবেশ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ