লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা
এইচ এম রাহুল, ঝিনাইদহ প্রতিনিধি:- আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে আজ মঙ্গলবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি গোপালপুর মসজিদ থেকে শুরু হয়ে গোপালপুর পায়রা চত্বর প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আকবর হুসাইন
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্যের পিএস মো. আলমগীর হোসেন।
বক্তব্যে মো. আলমগীর হোসেন বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করতে হবে।
তিনি আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় মধুহাটি ইউনিয়ন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন