পটুয়াখালীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- ‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
আলোচনা সভায় স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে বহু সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এই অভ্যাস ছড়িয়ে দেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার (কুট্টি), অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার ও অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিসহ শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন