কুমিল্লার লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। লালমাই উপজেলা যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘লালমাই উপজেলাবাসীকে আমি সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিলাম। সুশাসন নিশ্চিত করতে পারলে উন্নয়নও নিশ্চিত হবে।’ তিনি আরও বলেন, লালমাই উপজেলার ৯টি ইউনিয়নে যুবদলের আহ্বায়ক কমিটি যত দ্রুত সম্ভব গঠনের উদ্যোগ নিতে হবে। ভবিষ্যতে এই সংগঠনের নেতাকর্মীদের মধ্য থেকেই কেউ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, আবার কেউ দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে আসবেন। তবে কমিটি গঠনের ক্ষেত্রে যাচাই-বাছাই করে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ মানিক, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, লালমাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান মজুমদার, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মাওলানা মো. জাকির হোসেন, মোঃ আনোয়ার উল্লাহ বিএসসি, আক্তারুজ্জামান মজুমদার রকেট, আসলাম মজুমদার, আলী আশরাফ ও সিব্বির মেম্বার।
এ ছাড়া উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মজুমদার, শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আরিফুর রহমান শাহিন, ইকবাল হোসেন মজুমদার, ডা. মো. মইন উদ্দিন, আহসান উল্লাহ, আরিফ বিল্লাহ, সোহেল রানা ও ফোরকান উদ্দিন রুবেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য শাহ আলম, কাজী ফোরকান উদ্দিন মেহেদী, মানিক মিয়া, এনামুল হক মজুমদার ও মো. খোরশেদ আলম। বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভুলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ বেলাল হোসেন, পেরুল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনী রিংকু, বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম বিএ, বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
এ ছাড়া যুবদল নেতা এনায়েত উল্লাহ মিলন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাস্টার মো. শাহ আলম, হুমায়ুন কবির শরীফ মেম্বার, আবদুল্লাহ আল মাহমুদ অপু, মোজাম্মেল হক, ডা. ফজলুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সিরাজুল হক চারু ও আবুল কালাম, উপজেলা ছাত্রদল নেতা মাসুদ, রায়হানুল ইসলাম রাজু ও আল আমিন অয়নসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে হরিশ্চর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন