ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ, নির্মাণের দাবিতে মানববন্ধন

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী ব্রিজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা ব্রিজটি নির্মাণ না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষকে। এ অবস্থায় হলদিয়ার মতো মর্মান্তিক দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন বক্তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গুলিশাখালী ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষসহ আশপাশের চারটি ইউনিয়নের অসংখ্য মানুষ প্রতিদিন খেকুয়ানী ব্রিজ দিয়ে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।

বক্তারা আরও বলেন, ব্রিজটি নির্মাণের দাবিতে বিগত সরকারের আমলেও দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়েছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি হলদিয়ায় ব্রিজ ভেঙে একই সঙ্গে নয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা স্মরণ করে তাঁরা বলেন, খেকুয়ানী ব্রিজ ভেঙে একই ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে? তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটার আগেই ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।

গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এইচ এম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লা, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি জিয়াদুল করিম, যুবদলের সাবেক ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির পঞ্চায়েত, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, চাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোমেন আকন এবং ইউপি সদস্য আবদুস সাত্তার হাওলাদার প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ, নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী ব্রিজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা ব্রিজটি নির্মাণ না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষকে। এ অবস্থায় হলদিয়ার মতো মর্মান্তিক দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন বক্তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গুলিশাখালী ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষসহ আশপাশের চারটি ইউনিয়নের অসংখ্য মানুষ প্রতিদিন খেকুয়ানী ব্রিজ দিয়ে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।

বক্তারা আরও বলেন, ব্রিজটি নির্মাণের দাবিতে বিগত সরকারের আমলেও দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়েছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি হলদিয়ায় ব্রিজ ভেঙে একই সঙ্গে নয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা স্মরণ করে তাঁরা বলেন, খেকুয়ানী ব্রিজ ভেঙে একই ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে? তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটার আগেই ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।

গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এইচ এম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লা, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি জিয়াদুল করিম, যুবদলের সাবেক ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির পঞ্চায়েত, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, চাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোমেন আকন এবং ইউপি সদস্য আবদুস সাত্তার হাওলাদার প্রমুখ।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ