চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর, ২০২৬ তারিখে অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে পুলিশ পৃথক ৫টি অভিযান পরিচালনা করে।
অভিযানের বিবরণ: ১. বিকেল ৪টা ৩৫ মিনিটে ফতেপুর সাকিনস্থ আবুল খায়ের বেপারীর বাড়ির সামনে থেকে এসআই সোহেল খানের নেতৃত্বে মোঃ ইব্রাহীম খলিল ওরফে জনি (২৭) কে আটক করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৩৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
২. বিকেল ৫টা ৩০ মিনিটে কড়ইয়া পলিটেকনিক্যাল রোড থেকে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে 'মোঃ শাহাদাত হোসেন (৩৪) কে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৩৪।
৩. রাত ১১টা ১০ মিনিটে পৌরসভার কোয়া এলাকায় শিল্পকলা একাডেমীর সামনে থেকে এসআই রুবেল সরকারের নেতৃত্বে 'সুমন চন্দ্র দাস (৪০) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৩৭।
৪. রাত ১০টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে মাহির ফার্মেসীর সামনে থেকে এসআই মৃদুল বড়ুয়ার নেতৃত্বে মোঃ ওমর ফারুক (৩৭) কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৩৮।
৫. রাত ১১টা ৪৫ মিনিটে সাচার ইউনিয়নের সাচার এলাকায় শহীদুল্লাহ মেডিকেলের সামনে থেকে এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মোঃ রাজিব (৩৫) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় এফআইআর নং-৩৯।
পুলিশ জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৫টি মামলা রুজু করা হয়েছে। আজ ৩০/১০/২০২৬ খ্রি. তারিখে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন