ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ: ফেসবুকে ছবি বিকৃত করে মানহানি, প্রাণনাশের হুমকি!

মদনে গোল্ডেন এ+ পেয়েও অনিশ্চিত ছামিরার উচ্চশিক্ষা, পাশে দাঁড়ানোর আহ্বান

নিয়ামতপুর উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে,

কচুয়ায় পুলিশের অভিযানে ইয়াবা গাঁজাসহ  মাদক কারবারি আটক

​পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসার সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ আলমের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়।

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন

​পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসার সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

​পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসার সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

​

রংপুরের পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসার নাজেরা ও হিফ্জ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।

​বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা। মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক রেজাউল করিম, আনিছুর রহমান বাবু, ব্যবসায়ী খলিলুর রহমান ও জুয়েল হোসেন।

​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আলোচনা করেন বক্তারা। সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন আল-কুরআন নূরানী একাডেমির মুহতামিম হাফেজ জাফর আলম।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনা। এ সময় শিক্ষার্থীরা জানাজার নামাজ ও ঈদের নামাজের নিয়মকানুন হাতে-কলমে প্রদর্শন করে এবং সাবলীলভাবে ইংরেজিতে বক্তব্য উপস্থাপন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড কেন্দ্রীয় সনদ পরীক্ষায় কৃতকার্য কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

​পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসার সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

​

রংপুরের পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসার নাজেরা ও হিফ্জ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।

​বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা। মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক রেজাউল করিম, আনিছুর রহমান বাবু, ব্যবসায়ী খলিলুর রহমান ও জুয়েল হোসেন।

​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আলোচনা করেন বক্তারা। সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন আল-কুরআন নূরানী একাডেমির মুহতামিম হাফেজ জাফর আলম।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনা। এ সময় শিক্ষার্থীরা জানাজার নামাজ ও ঈদের নামাজের নিয়মকানুন হাতে-কলমে প্রদর্শন করে এবং সাবলীলভাবে ইংরেজিতে বক্তব্য উপস্থাপন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড কেন্দ্রীয় সনদ পরীক্ষায় কৃতকার্য কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ