ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুচারচর গ্রামে জুমার নামাজ আদায় ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

জুমার নামাজের আগে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, “আপনারা গত ৫৪ বছরে অনেক চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এখন সময় এসেছে একজন সৎ ও আদর্শবান নেতৃত্ব নির্বাচিত করার, যিনি প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন।”

নামাজ শেষে তিনি ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিচিত হন এবং নির্বাচনী সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বাড়ির পুরুষ ও নারী সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

প্রচারণাকালে গ্রামের শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রার্থীকে দেখতে ছোট ছোট শিশুরা এগিয়ে এলে তিনি তাদের হাতে চকলেটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় নারী ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় কয়েকজন নারীও এলাকার উন্নয়নে সৎ ও আদর্শবান নেতৃত্বের প্রত্যাশার কথা জানান।

পরবর্তীতে মুচারচর গ্রামের একটি বাজারে স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহিম হোসেন। এ সময় তিনি বলেন, “আপনারা আজ আমাকে যেভাবে দেখছেন, নির্বাচিত হয়ে আপনাদের সেবক হতে পারলেও আমি এভাবেই থাকতে চাই। আমার মধ্যে কোনো অহংকার আসবে না এবং আমার পকেটে এক টাকাও হারাম উপার্জনের টাকা ঢুকবে না।”

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদে বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ আসে। এসব বরাদ্দের প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হবে। জনগণকে সঙ্গে নিয়েই ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার প্রতিশ্রুতিও দেন তিনি।

পথসভা শেষে আবারও স্থানীয়দের সঙ্গে কুশল ও মুসাফা বিনিময়ের মাধ্যমে দিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন এই চেয়ারম্যান প্রার্থী।

স্থানীয় পর্যায়ে জনসংযোগ, বাড়ি বাড়ি গিয়ে পরিচিত হওয়া এবং উন্নয়ন ও স্বচ্ছতার প্রতিশ্রুতির মধ্য দিয়ে জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিজের অবস্থান তুলে ধরছেন মাওলানা ইব্রাহিম হোসেন। তাঁর এই ধারাবাহিক প্রচারণা ইউনিয়নের নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ