সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভাসুরের লাথিতে গুরুতর আহত অন্তঃসত্ত্বা গৃহবধূ লাকি বেগমের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাসুর কবির মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত লাকি বেগম উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর শুক্রবার দুপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে জোনেদ মিয়া ও তাঁর বড় ভাই কবির মিয়ার মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটে। এ সময় দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে এগিয়ে আসেন জোনেদ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী লাকি বেগম। অভিযোগ রয়েছে, তখন তাঁর পেটে লাথি মারেন ভাসুর কবির মিয়া। এতে গুরুতর আহত হন লাকি বেগম।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় সোমবার অভিযান চালিয়ে অভিযুক্ত ভাসুর কবির মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে মারামারির সময় ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারেন তাঁর ভাসুর কবির মিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় কবির মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন