সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১
নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুইটি অভিযানে মোট ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১৪ এপ্রিল রাতের প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকার (অ্যাকর্ড, ২৩৫০ সিসি) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬), পিতা মৃত জসিম উদ্দিন, গ্রাম-শামুকখোল, পোস্ট-প্রসাদপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁকে ২৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপসহ আটক করা হয়।
অপরদিকে একই বিওপি’র আরেকটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস থেকে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামে গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৪৯ বোতল Eskuf DX সিরাপ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি সংঘবদ্ধ মাদকচক্র পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তি, জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকারের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন আসামিসহ প্রায় ৪৫০০ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন,
“মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন