ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চসিক ও সীমান্তবিহীন চিকিৎসক দল (এমএসএফ) -এর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

দারিয়াপুরে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন: টানা দুই দিন উৎসবের আবহে মুখর জনপদ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলা নববর্ষের উৎসবমুখর দিনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চার বছরের এক শিশু। আনন্দের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

ডাবুয়ার সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উখিয়ায় সুষ্ঠুভাবে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠিত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পর্যায়ের ১ম সারির সুপারভাইজার ও টিকাদান কর্মীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হাম-রুবেলা নির্মূলে টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রমকে শতভাগ সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, দায়িত্ববোধ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণ সঞ্চালনা ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে “হাম টিকাদান ক্যাম্পেইন” বিষয়ক বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ অমৃত সরকার এবং মেডিকেল অফিসার (এমওআইসিটি) ডাঃ আবু বক্কর সিদ্দিক।

প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে SI, AHI, SACMO, স্ট্যাটিস্টিশিয়ান, TLCA, MT-EPI, FPI, HA এবং টিকাদান কর্মী/ভ্যাকসিনেটররা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বীরগঞ্জ, দিনাজপুরের আয়োজনে এবং স্বাস্থ্য সেবা বিভাগ ও ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস-এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম আরও জোরদার হবে এবং হাম-রুবেলা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ