দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে ১ মাসের জেল
মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নে আয়োজিত মেলাকে কেন্দ্র করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের একটি দল মেলা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মেলার মতো জনাকীর্ণ স্থানে প্রশাসনের এ ধরনের অভিযানকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থীরা। সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন