সরিষাবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা মিছিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি।
প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি মারাত্মক হুমকি। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহব্বান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সাইদুজ্জামান শিপন, সালামা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, ডোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মুনসুর স্বপন এবং উপজেলা ইমাম সমিতির সহ-সভাপতি মুফতি আবু সাঈদ কাশেমী।
সভা সঞ্চালনা করেন শিক্ষক নেতা জিয়াউর রহমান। আলোচনা সভা ও র্যালিতে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন