ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ঘরের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার:-বগুড়ার শিবগঞ্জে সরকারি ঘর ও বিভিন্ন ভাতা কার্ড দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মনোয়ারা বেগম নামে এক সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার দাবি করে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গনেশপুর এলাকার মোকামতলা-জয়পুরহাট সড়কে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত মনোয়ারা বেগম মোকামতলা ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত সদস্য। তিনি গনেশপুর গ্রামের বাসিন্দা দুলাল মিয়ার স্ত্রী। 

মানববন্ধনে বক্তারা বলেন, "সরকারি ঘরের নামে গরীবের সাথে প্রতারণা করেছেন মনোয়ারা বেগম। সরকারি সহায়তার আশ্বাস দিয়ে বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও তারা কোনো সুবিধা পাননি।"

ভুক্তভোগী রিভা বেগম বলেন, "আমরা গরীব মানুষ। সরকারি ঘর দেওয়ার কথা বলে মনোয়ারা ১ লাখ টাকার নিয়েছে। কিন্তু চার বছর পার হয়ে গেলেও সরকারি ঘরও দেয়নি, টাকাও ফেরত দেয়নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"

আরেক ভুক্তভোগী আবেদা বেগম বলেন, "আমার বাড়ি গরীবপুর বেড়াবালা। সবার থেকে ১ লাখ করে নিয়েছে, কিন্তু আমার বাড়ি একটু দূরে হওয়ার কারণে আমার থেকে ১ লাখ ৫ হাজার টাকা নিয়েছে। আমি গরু-ছাগল বিক্রি করে এই টাকা দিয়েছি। আমি আমার কষ্টের টাকা ফেরত চাই।"

ভুক্তভোগীদের অভিযোগ, বহুদিন ধরে এ ধরনের অনিয়মের অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত মনোয়ারার মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি কল কেটে দেন। বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ঘরের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ