ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী'র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ!

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অতিরিক্ত মহাপরিচালকের আকস্মিক হানাঃ দুই জন কনসালটেন্টকে শোকজের নির্দেশ

সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি ঘরের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

মাতুয়াইলে প্রবাসীর বাড়ি জোড়পুর্বক দখলে ষড়যন্ত্র লিপ্ত।

দেবীগঞ্জে  সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার।

মণিরামপুরের হানুয়ার মাঠে ধান তুলতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

​একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর, সম্পাদক ইমন

নিজস্ব প্রতিবেদক :-ঢাকা, শনিবার (২৫ এপ্রিল ২০২৬): দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন প্রতিরোধে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংগঠনটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় আয়োজিত এক ভার্চুয়াল সভা শেষে সংগঠনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা অংশ নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন প্রতিরোধ এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সংগঠনটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে এবং সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়।

উল্লেখ্য, ২০২০ সালে করোনাকালে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় শাখা কমিটি গঠনের মাধ্যমে এর কার্যক্রম বিস্তৃত হয়।

সংগঠনের কার্যক্রম আরও জোরদার করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে একাধিক ভার্চুয়াল সভায় এ বিষয়ে আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়নের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ইমাম, পুরোহিত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ, শ্রমিক নেতা ও মানবাধিকার কর্মীদের সম্পৃক্ত করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিল গঠন, সভাপতি জাফর, সম্পাদক ইমন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ