ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

আগামীকাল অষ্টধারে আসছেন এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ: কৃষি প্রকল্প উদ্বোধন ঘিরে উৎসবের আমেজ এ​এইচএম মাজহারুল আজাদ বুলবুল

মদনে বীর মুক্তিযোদ্ধা ফারুক ইয়ার আহম্মদের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা  সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

উৎসবমুখর আয়োজনে নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

এশিয়াপোস্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক বারআউলিয়ার মাজার শরীফ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার

নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন।

“গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়”—মেয়র শাহাদাত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধবর্ষ উদযাপন ও বিশ্ব শান্তি কামনায় চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা। “যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০১লা মে শুক্রবার সকালে নগরীর ডি.সি. হিল চত্বর থেকে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়। পরে নন্দনকাননের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি-মহিলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটন কুমার বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায়। বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।”

তিনি বলেন, “যুদ্ধ নয় শান্তি চাই—এই আহ্বানকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে হবে না। ব্যক্তি ও সমাজজীবনে সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”

মেয়র আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করাই আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সমুন্নত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান অমরেশ বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, সুমন বড়ুয়া বাপ্পি কেমি বড়ুয়া, নেভী বড়ুয়া, রুপ্তা বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

শান্তি শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

“গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়”—মেয়র শাহাদাত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ