ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

অবশেষে কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত করলো স্থানীয় জনসাধারণ, স্বস্তি ফিরে এলো ১০ গ্রামের কৃষকের মাঝে

মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সিএমপিতে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা/২০২৬ উপলক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ  মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার

গাইবান্ধায় ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ পরিচিতি সভা। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতেই এই আয়োজন।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের (১৭) বছরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বেড়া আলহেরায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সাইয়েদ আব্দুল্লাহ কে সংবর্ধনা:

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ

তানভীর ভুইয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব।” তিনি মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে জনসাধারণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি গঠন ও নিয়মিত সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি মাদক স্পট, সেবনকারী ও কারবারিদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। তিনি বলেন, জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে। সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, র‌্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. নূরনবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান, এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আতাউল্লাহসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ