ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা

নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি  লিটন গ্রেফতার

দেশব্যাপী একযোগে “নতুন কুড়ি স্পোর্টস”-এর শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায়।

কলা গাছের ডাটা ভাঙাকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে আহত- ৫ জন

ঠাকূরগাঁও  জেলায় বর্ণীল আয়োজনে  নতুন কুঁড়ি খেলা উদ্বোধন।

কালিয়াকৈরে এক ড্রাম কালো পানিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুরগি ড্রেসিং, মানুষ ক্যান্সার জীবাণুর ঝুঁকিতে

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী :তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী :তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: হঠাৎ আঘাত হানা মৌসুমের প্রথম ভয়ংকর কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে গেছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত-এর স্মৃতিবিজড়িত জন্মভিটা সাগরদাঁড়ী মধুপল্লী ও আশপাশের পর্যটন এলাকা। শনিবার (২ মে) দুপুরে আকস্মিক এই ঝড়ে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, মুহূর্তেই পাল্টে যায় পুরো এলাকার চিত্র। 

প্রচণ্ড ঝড়ের দাপটে ক্যাম্পাসজুড়ে উপড়ে পড়ে বহু প্রাচীন ও বৃহৎ মহাকবির স্মৃতিবিজড়িত বট বৃক্ষ। মধুসূদন একাডেমি এবং মূল বাড়ির আঙিনায় থাকা বহু দুষ্প্রাপ্য ও পুরনো গাছপালাও রক্ষা পায়নি। ভেঙে পড়া গাছ বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে সেগুলো ক্ষতিগ্রস্ত করেছে; ছিন্নভিন্ন হয়ে গেছে বিদ্যুতের সঞ্চালন লাইন। ফলে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং পর্যটন কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যেই চারপাশ ঘন অন্ধকারে ঢেকে যায়। ছায়াঘেরা ক্যাম্পাসের বড় বড় আম গাছ শিকড়সহ উপড়ে পড়ে এবং ভেঙে পড়া ডালপালা ভবন ও সীমানা প্রাচীরের ওপর সজোরে আছড়ে পড়ে। এতে বিভিন্ন স্থাপনা আংশিক ও গুরুতর ক্ষতির মুখে পড়ে।

অন্যদিকে, বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়া এবং মূল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাগরদাঁড়ি পর্যটন কেন্দ্রসহ পার্শ্ববর্তী এলাকা এখনো অন্ধকারে ডুবে রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে কিছুটা সময় লাগতে পারে।

ঝড়ের আঘাতে ক্যাম্পাসের নির্দেশিকা বোর্ড, টিনশেড কাঠামো ও অস্থায়ী স্থাপনাগুলো দুমড়ে-মুচড়ে গেছে। ঝড় থামার পরপরই কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করেছে। সড়কে পড়ে থাকা গাছপালা সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

মধুপল্লীর কাস্টোডিয়ান হাসানুজ্জামান বলেন, “হঠাৎ এই কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।” তিনি আরও জানান, দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে দর্শনার্থীদের জন্য স্থানটি স্বাভাবিক করতে কাজ চলছে এবং এ সময়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৩ মে ২০২৬

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ