মা'গো তোমার সুঘ্রাণ
তাছলিমা আক্তার মুক্তা
মায়ের মতো হয় না কেহ
এই পৃথিবীর তরে ,
স্নেহ মমতায় ভরিয়ে রাখে
সারা জীবন ধরে ।
পৃথিবীতে সবচেয়ে আগে
মা'কে আমি চিনি ,
মায়ের কাছে আজন্ম
সকল সন্তান ঋণী ।
সুদ হবেনা মায়েরি ঋণ
গায়ে চামড়া করে জুতো
মা'গো তোমার বুকের মাঝে
যত্নে করেছি ক্ষত ।
সেই ক্ষতকে করেছ তুমি
ভালোবাসায় রূপান্তর ,
মক্কা মদিনার মতই মা'গো
পবিত্র তোমার অন্তত ।
এভাবেই রেখো মা'গো
তুমি তোমার সন্তানে ,
পৃথিবীটা ভরিয়ে থাকুক
মা'গো তোমার সুঘ্রাণে ।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
মা'গো তোমার সুঘ্রাণ
তাছলিমা আক্তার মুক্তা
মায়ের মতো হয় না কেহ
এই পৃথিবীর তরে ,
স্নেহ মমতায় ভরিয়ে রাখে
সারা জীবন ধরে ।
পৃথিবীতে সবচেয়ে আগে
মা'কে আমি চিনি ,
মায়ের কাছে আজন্ম
সকল সন্তান ঋণী ।
সুদ হবেনা মায়েরি ঋণ
গায়ে চামড়া করে জুতো
মা'গো তোমার বুকের মাঝে
যত্নে করেছি ক্ষত ।
সেই ক্ষতকে করেছ তুমি
ভালোবাসায় রূপান্তর ,
মক্কা মদিনার মতই মা'গো
পবিত্র তোমার অন্তত ।
এভাবেই রেখো মা'গো
তুমি তোমার সন্তানে ,
পৃথিবীটা ভরিয়ে থাকুক
মা'গো তোমার সুঘ্রাণে ।

আপনার মতামত লিখুন