গাইবান্ধায় ঘুষ নেওয়ার সময় ভুয়া দুদক কর্মকর্তা আটক
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা:- গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে ঘুষ দাবি করার সময় জাফরুল্লাহ নামের এক ভুয়া দুদক কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাফরুল্লাহ নিজেকে দুর্নীতি দমন কমিশন, দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে আসেন। তিনি ফাইল ছাড় করার কথা বলে এক সেবাগ্রহীতার কাছে মোটা অংকের ঘুষ দাবি করেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে অফিসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে প্রকৃত দুদক কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘুষ লেনদেনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাফরুল্লাহ দুদকের কোনো কর্মকর্তা নন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে প্রতারণা ও সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার জানান, "সরকারি অফিসে সেবা নিতে কোনো টাকা লাগে না। কেউ টাকা দাবি করলে সরাসরি আমাদের জানাবেন। আমরা দুদকের ভুয়া পরিচয়দানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আছি।"
এ বিষয়ে দুদক গাইবান্ধা সমন্বিত জেলা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, "জাফরুল্লাহ নামে আমাদের কোনো কর্মকর্তা নেই। দুদকের কোনো কর্মকর্তা মাঠ পর্যায়ে এভাবে টাকা চাইতে পারেন না। নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ করছি। পরিচয়পত্র দেখে নিশ্চিত হবেন।"

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন