জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে ‘লেখাপড়া না করে ও সঠিক সনদে ৩০ বছর চাকুরী’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এস টিভি সাংবাদিক সুলতান মাহমুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার দুপুরে জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) রাত আনুমানিক ১টার দিকে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে উক্ত সংবাদ প্রকাশ ও ছড়িয়ে পড়ে। পরে একই দিন সকাল ১১টা ১ মিনিটের দিকে জয়পুরহাট সদর থেকে গ্রামের বাড়ি কেন্দুলীর উদ্দেশে যাওয়ার পথে সগুনা বামনপুর চারমাথা এলাকার একটি চায়ের দোকানে অবস্থানকালে সাংবাদিক সুলতান মাহমুদের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭******৬৫-এ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ০১৭******৯১ নম্বর থেকে কল দেন।
অভিযোগে বলা হয়, ফোনকারী নিজের পরিচয় গোপন রেখে সাংবাদিককে বড় ধরনের ক্ষতি ও হত্যার হুমকি দেন। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর ভয়ভীতিও দেখানো হয়। পরে একই নম্বর থেকে একাধিকবার কল দিয়ে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সাংবাদিক সুলতান মাহমুদ ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন