ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

চিতলমারীতে দোকান দখল বিরোধে ডাকাতি মামলা: নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

কটিয়াদীতে রাজনৈতিক সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে পিএফজি’র মতবিনিময় সভা

বাংলাদেশ ও  পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে  আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

চিতলমারীতে দোকান দখল বিরোধে ডাকাতি মামলা: নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

চিতলমারীতে দোকান দখল বিরোধে ডাকাতি মামলা: নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মোংলায় মানববন্ধন।

কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

বারহাট্টায় গাজা  সেবনকারী  ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়

মণিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

আবু রায়হান, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর উপজেলায় নারকেল গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আলমগীর হোসেন (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বেলা ১২টার দিকে উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের খোজালীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নিহত আলমগীর হোসেন উপজেলার খোজালীপুর গ্রামে একটি নারকেল গাছের মাথায় উঠে পাশে থাকা গাছ থেকে আম পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় আম পাড়ার জন্য তাঁর হাতে থাকা বাঁশের কাঁচা লাঠিটি (আঁকশি) অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মূল (মেইন) সংযোগ লাইনের তারের ওপর পড়ে। কাঁচা বাঁশটি বিদ্যুতায়িত হওয়ার সাথে সাথে উচ্চমাত্রার বিদ্যুৎস্পর্শে তিনি গাছের মাথায় আটকে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​পরে খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ প্রক্রিয়ায় গাছের ওপর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

​এই মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো খোজালীপুর গ্রাম জুড়ে নেমে এসেছে চরম শোকের ছায়া। নি*হতের পরিবার ও এলাকাবাসীর মাঝে এখন চলছে মাতম।

​মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ লাইনের পাশে যেকোনো গাছে ওঠার সময় বা ফল পাড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। সামান্য অসচেতনতাই এমন বড় দুর্ঘটনা ডেকে আনে। ঘটনাটি খতিয়ে দেখে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

মণিরামপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ