ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

জমি বিক্রিকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত -২০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষাক্ত ট্যাবলেট, থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার।

রফিকুল ইসলাম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা দোয়ারাবাজার উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছেন ওসি তরিকুল ইসলাম তালুকদার। তাঁর নেতৃত্বে থানার পুলিশ ৩৩টি গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি, ৮৯টি পরোয়ানা কার্যকর, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রবণতা হ্রাস এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার কারণে তাঁকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

দোয়ারাবাজার থানার এ অর্জন শুধু থানার নয়, বরং সুনামগঞ্জ জেলা পুলিশের জন্যও একটি গৌরবময় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার।

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ