ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

জমি বিক্রিকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত -২০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষাক্ত ট্যাবলেট, থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

পঞ্চগড়ের মাসসেরা ওসি আশরাফুল

পঞ্চগড়ের মাসসেরা ওসি আশরাফুল

পঞ্চগড়ের মাসসেরা ওসি আশরাফুল

শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি:-আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্য এবং জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম মে-২০২৬ মাসে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে পঞ্চগড় সদর থানা জেলার শ্রেষ্ঠ থানার মর্যাদা অর্জন করেছে। এ নিয়ে গত ছয় মাসে পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো পঞ্চগড় সদর থানা।

সোমবার (৯ জুন) পঞ্চগড় জেলা পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে এ পুরস্কার প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েলসহ জেলার পাঁচ থানার ওসি ও তদন্তকারী কর্মকর্তারা।

একই অনুষ্ঠানে পঞ্চগড় সদর থানার এসআই আসাদুজ্জামান জেলার শ্রেষ্ঠ এসআই এবং এএসআই তপন কুমার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মে মাসে পঞ্চগড় সদর থানার বিভিন্ন অভিযানে ১১টি মাদক মামলায় ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অনলাইন জুয়ার বিরুদ্ধে ৩টি মামলায় ১০ জনকে গ্রেপ্তার এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া ৫৮ লিটার পেট্রল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

এ সময় চুরির মামলায় ২টি গরু ও ২টি ছাগল উদ্ধার করে ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় ও অভিযোগের ভিত্তিতে মোট ১০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, দুটি ইজিবাইক, একটি ল্যাপটপ, ২টি পিকআপ, একটি ট্রাক ও ১৯টি গরু।

এছাড়া জিডি ও অভিযোগের ভিত্তিতে উদ্ধার হওয়া ৪ লাখ ৭ হাজার ৫০০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মে মাসে মোট ১১৩টি ওয়ারেন্ট তামিল করা হয়েছে, যার মধ্যে ১৯টি ছিল সাজা সংক্রান্ত।

পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান এবং জনসাধারণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ওসি আশরাফুল ইসলাম ও পঞ্চগড় সদর থানাকে জেলার সেরা হিসেবে মূল্যায়ন করা হয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের মাসসেরা ওসি আশরাফুল

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ