ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

হরিরামপুর থানার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

জমি নিয়ে বিরোধ সাংবাদিকের মা- বাবাকে পেটালো ‘ভূমি দস্যুরা’, থানায় মামলা

সুনামগঞ্জে মরাচেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা।

সাভারে ‘ওয়াও ফুড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার’ এর শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লালমাই থানার শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন এসআই (নিরস্ত্র) মাহাবুবুল আলম

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

বাগমারা বাজারের যানজট নিরসনে   সাঁড়াশি অভিযান করেন ইউএনও সুব্রত বিশ্বাস দাস

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে চট্টগ্রামে জেলেদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।     ২৪ জুন চট্টগ্রাম নগরীর রানী রাসমনি ইলিশ ঘাটে খাস কালেকশনের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলে সম্প্রদায়ের সদস্যরা। সকালে ঘাটসংলগ্ন সড়কে মাছ, বরফ ও গ্যাস সিলিন্ডার রেখে প্রতীকী প্রতিবাদ জানান তারা। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। তাদের অভিযোগ, ঘাটে দীর্ঘদিন ধরে খাস কালেকশনের নামে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা বলেন, মাছ অবতরণ, নৌকা ভেড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন ব্যবসা ও কর্মকাণ্ডের ওপর নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে। এতে জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়ছে।

বক্তারা অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ মৎস্যঘাটগুলোর একটি হওয়া সত্ত্বেও এখানে কর্মরত জেলেরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। প্রতিদিন মাছ নিয়ে ঘাটে আসার পর বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে, যার কারণে অনেকেই লোকসানের মুখে পড়ছেন।

তাদের দাবি, শুধু জেলেরাই নন, ঘাটে কর্মরত শ্রমিক, নৌকার মাঝি, মাছ ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যের ক্ষুদ্র বিক্রেতারাও একই ধরনের অর্থ আদায়ের শিকার হচ্ছেন। এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জেলে বলেন, শান্তিপূর্ণভাবে জীবিকা নির্বাহ করতে চাইলেও দীর্ঘদিন ধরে চলমান এই পরিস্থিতির কারণে তাদের আয় কমে যাচ্ছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর সমাধান মেলেনি বলে দাবি করেন তারা।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন ও বিক্ষোভে জেলে সম্প্রদায়ের শতাধিক সদস্য অংশ নেন। এ সময় ঘাট এলাকায় সাধারণ মানুষেরও ব্যাপক উপস্থিতি দেখা যায়। পরে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।

রানী রাসমনি ইলিশ ঘাটের সভাপতি মো. হাসান আলী চৌধুরী বলেন, আশপাশের অন্য কোনো ঘাটে খাস কালেকশনের ব্যবস্থা নেই। অথচ শুধু এই ঘাটেই খাস কালেকশনের নামে অর্থ আদায় করা হচ্ছে। অবৈধ অর্থ আদায় বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে চট্টগ্রামে জেলেদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ