ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল সার, পীরগাছায় অভিযানে ৭২ বস্তা জব্দ

‎কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

রাজকীয় সংবর্ধনায়   রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত    জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের  বরন

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: ২৭.০৬.২৬ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ জুন) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ গ্রান্ড এসেম্বলি হলরুমে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এসময় আরও উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদর উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক শাহজাহান আলী সুমন, সদস্য সচিব আব্দুল মালেক সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব সহ জেলা, উপজেলা ও এনসিপি অঙ্গসংগঠনের অনান্য নেতৃবৃন্দ। 

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে দলীয় নেতাকর্মীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভার প্রধান অতিথি এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, একটি শক্তিশালী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দলের আদর্শ ও নীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, কুড়িগ্রাম সদর উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ