ক্যাশলেস লেনদেনে উৎসাহ দিতে পীরগাছায় পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং নগদবিহীন লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে রংপুরের পীরগাছায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিনদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার মমতাজ প্লাজা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, ব্যাংক কার্ড ব্যবহার, বাংলা কিউআর (QR) কোড এবং মোবাইল অ্যাপভিত্তিক লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পূবালী ব্যাংক পিএলসি পীরগাছা শাখার ম্যানেজার মাছুমা আক্তারের সভাপতিত্বে এবং রংপুর শাখার ডেপুটি জুনিয়র অফিসার রুবেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, পিআইও আলতাফ হোসেন, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান আরিফ মাহমুদ এবং স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ডিজিটাল রূপান্তরের যুগে ক্যাশলেস ব্যাংকিং অর্থনৈতিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, নিরাপদ ও গতিশীল করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মাছুমা আক্তার বলেন, কার্যকর ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ক্যাম্পেইনের মাধ্যমে ডিজিটাল আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন